শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

মশাজানে ১৪৪ ধারা ভঙ্গ করে গাছ কর্তন ॥ মহিলাকে পিঠিয়ে আহত

  • আপডেট টাইম রবিবার, ১২ এপ্রিল, ২০১৫
  • ৪৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার মশাজান গ্রামে ১৪৪ ধারা অমান্য করে এক নিরীহ মহিলার গাছ কেটে চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। প্রতিবাদ করায় তাকে পিঠিয়ে আহত করেছে। গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে।
আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের আব্দুস সহিদের স্ত্রী আমিনা খাতুনের জায়গা জোরে দখল করতে চায় কথিপয় ব্যক্তি। তিনি এব্যাপারে আদালতে একটি মামলা করেন। আদালত তার পক্ষে চূড়ান্ত আদেশ দিয়ে ওই জায়গার উপর ১৪৪ ধারা জারী করেন। গতকাল ওই সময় আব্দুল মালেক, কামাল মিয়াসহ ১০/১২ জন দুর্বৃত্ত ২১ টি বেলজিয়াম গাছ জোরপূর্বক কেটে নিয়ে যায়। যার মূল্য দেড় লাখ টাকা। এসময় আমিনা খাতুন বাঁধা দিলে তাকে মারধর করা হয়। খবর পেয়ে সদর এএসআই আব্দুল লতিফের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। আব্দুল গনির সমিলে দুর্বৃত্তরা গাছ নিয়ে রাখে। সেখান থেকে পুলিশ গাছগুলো জব্দ করে। এ ঘটনা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com