মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নির্বাচনের তফসিল ঘোষনা প্রতিবাদে জেলা ছাত্র শিবির বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৩
  • ৬৩৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান করে জেলা ছাত্র শিবিরের এক তাৎক্ষনিক বিক্ষোভ মিছিল শহরের বেবী স্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত হয়।
জেলা শিবিরের সেক্রেটারী আতিকুল ইসলাম সোহাগ, পৌর জামায়াতের আমীর কাজী মহসিন আহমেদের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি রাতে শহরের বেবী স্ট্যান্ড থেকে শুরু হয়ে কোর্ট ষ্টেশন এলাকায় গিয়ে পথসভার মাধ্যমে শেষ হয়। পথসভার বক্তব্যে জেলা শিবিরের সেক্রেটারী আতিকুল ইসলাম সোহাগ বলেন, দেশ বিদেশের রাজনীতিবিদ, সুশিল সমাজ, কুটনীতিবিদসহ সকল স্তরের মানুষের মতামত ও হুশিয়ারীকে উপেক্ষা করে সরকার প্রধান শেখ হাসিনা ১৮ দলীয় জোটসহ সকল বিরোধী দলকে বাদ দিয়ে একতরফাভাবে নির্বাচন করার লক্ষ্যে তাদের আজ্ঞাবহ নির্বাচন কমিশন দিয়ে তফসিল ঘোষনা করে মূলত: দেশে গৃহযুদ্ধের ডাক দিয়েছেন। এ গৃহযুদ্ধকে ইসলামী ছাত্র শিবির বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিবেনা। তিনি আগামী ৪৮ ঘন্টার সড়ক, নৌ ও রেলপথ অবরোধের কর্মসূচীতে সকলকে অংশ গ্রহনের জন্য উদাত্ত আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com