মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

দাফনের পর জানা গেল লাশটি সনাতন ধর্মের

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০১৫
  • ৫২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ইসলামী রীতিনীতিতে জানাজার নামাজ শেষে দাফনের পরদিন জানা গেল মৃতদেহটি সনাতন ধর্মাবলম্বী যুবকের। পরে আবেদনের প্রেক্ষিতে গতকাল বুধবার দুপুরে কবর থেকে লাশ উত্তোলন করে স্বজনদের কাছে সমজিয়ে দেয় প্রশাসন। জানা যায়, সোমবার ভোরে শায়েস্তাগঞ্জ থানার মড়রা গ্রাম সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয় (২৮) এক যুবকের মৃতদেহ উদ্ধার করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। কোন পরিচয় না পাওয়ায় ময়না তদন্ত শেষে সোমবারই লাশটি আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে দাফনের জন্য হস্তান্তর করা হয়। ওইদিনই শহরের রাজনগর কবরস্থানে ইসলাম ধর্মীয় রীতি মেনে লাশটি দাফন করা হয়।
এদিকে সংবাদপত্রে লাশের ছবি দেখে নিহতের পিতা সিলেটের বালাগঞ্জের মিন্টু দাশ নিশ্চিত হন এটি তার ছেলে বিশ্বজিত দাশের মৃতদেহ। তিনি মঙ্গলবার হবিগঞ্জের জেলা প্রশাসক বরাবর তার সন্তানের মৃতদেহ ফিরে পাওয়ার আবেদন করেন। এর প্রেক্ষিতে গতকাল বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকরামুল সিদ্দিকী ও সদর থানার এসআই কৃষ্ণমোহনের উপস্থিতিতে মৃতদেহটি উত্তোলন করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
মিন্টু দাশ জানান, গত ৫ এপ্রিল বিশ্বজিত দাশ নিখোঁজ হয়। বিশ্বজিত মাইক্রোবাস চালক। মাইক্রোবাসসহ তাকে কে বা কারা ছিনতাই করে। এ ব্যাপারে ওইদিন বালাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন মিন্টু দাশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com