বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে র‌্যাবের অভিযানে ১০ লাখ টাকার গাঁজা উদ্ধার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০১৫
  • ৬৪০ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে ১০লাখ টাকা মূল্যের একটি গাঁজার চালান আটক করেছে র‌্যাব। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে র‌্যাব-৯-শ্রীমঙ্গল ক্যাম্পের একদল সদস্য অভিযান চালিয়ে মাধবপুরের মিরহাটি পাড়া থেকে ১শ কেজি পরিমান গাঁজার চালানটি আটক করে।
র‌্যাব সূত্রে জানা গেছে, উল্লেখিত পরিমাণ গাঁজা নিয়ে পাঁচারকারীরা মীরনগর মীরহাটি পাড়ার জাহের মিয়ার বাড়ির উত্তর পার্শ্বে রাস্তায় অবস্থান করছিল। এ খবর পেয়ে শ্রীমঙ্গল ক্যাম্পের র‌্যাবের স্কোয়াড্রন লীডার এএনএ মুসাব্বীর এর নেতৃত্বে একদল র‌্যাব সদস্য অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গাঁজা পাঁচারকারীরা পালিয়ে যায়। পরে রাস্তায় উপর থেকে পরিত্যক্ত অবস্থায় ৮টি প্লাষ্টিকের বস্তায় ভর্তি ১শ কিজি  ভারতীয় গাজা উদ্ধার করে র‌্যাব।
শ্রীমঙ্গল ক্যাম্পের কমান্ডার এএনএ মোসাব্বীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যায়। তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে। এঘটনায় মাধবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে মাধবপুর থানায় মামলা হয়েছে। উদ্ধার করা গাঁজা মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com