বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

যুক্তরাজ্যে হবিগঞ্জ চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলামকে সংবর্ধনা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০১৫
  • ৬৭১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ যুক্তরাজ্যের গ্রেটার মানচেষ্টার বাংলাদেশ এসোসিয়েশনের পক্ষ থেকে হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ’র প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলামকে সংবর্ধনা দেয়া হয়েছে। মোতাচ্ছিরুল ইসলাম ২য় বারের মত চেম্বর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তাকে এ সংবর্ধনা দেয়া হয়। আব্দুল নাছের ওয়াহাব এর সভাপতিত্বে ও গাউছুল ইমাম চৌধুরী সুজন এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্টানের শুরুতেই চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলামকে ফুল দিয়ে বরণ করে যুক্তরাজ্যের গ্রেটার মানচেষ্টার বাংলাদেশ এসোসিয়েশন এর পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন সামছুউদ্দিন আহমেদ এম.বি.ই, মইনুল আমিন বুলবুল, আবুল কাসেম, সাইকুল ইসলাম, মালেক সওদাগর, মনির হোসেন, মামুন আহমেদ, জামাল উদ্দিন কাওসার, সৈয়দ আফতাবুর রেজা মুরাদ, সৈয়দ আমিনুর রশীদ খোকন, সাগর চৌঃ, ফয়সল চৌঃ, সাজলী সাম্স চৌঃ, সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা বলেন আগামী যে কোনো নির্বাচনে প্রবাসী হিসাবে সব ধরণের সহযোগিতায় আপনার পাশে থাকব। চেম্বার প্রেসিডেন্ট ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। হবিগঞ্জের উন্নয়নের স্বার্থে শিল্প কারখানা স্থাপন করে হবিগঞ্জের মানুষের কর্মসংস্থান এর সুযোগ করে দেয়ার আহ্বান জানান। পরিশেষে গ্লোবাল ফুড এর পক্ষ থেকেও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com