বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

রাজনীতি করি মানুষের জন্য গ্র“পিং করার জন্য নয়-এমপি কেয়া চৌধুরী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০১৫
  • ৬২৩ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেছেন-জননেত্রী শেখ হাসিনা আমাকে এমপি নির্বাচিত করেছেন মাঠে এসে তৃণমূলের উন্নয়নে কাজ করার জন্য। আমি নেত্রীর এ নির্দেশ মেনে সকল বাঁধা উপেক্ষা করে তৃণমুলের উন্নয়নে কাজ করছি। আমার উন্নয়ন কার্যক্রম বাঁধাগ্রস্ত করতে একটি মহল তৎপর। এমপি কেয়া চৌধুরী বলেন- রাজনীতি করি সাধারণ মানুষের জন্য। গ্র“পিং করার জন্য নয়। তিনি বলেন-আমার জন্য আপনারা দোয়া করবেন। তেলিকান্দির এ ক্যাডেট মাদ্রাসার উন্নয়ন নিয়ে চিন্তা করতে হবে না।
গত মঙ্গলবার বাহুবল উপজেলার তেলিকান্দি (দূর্লভপুর) সামছুল উলামা আল্লামা আব্দুল লতিফ চৌধুরী (রহঃ) ইসলামী ক্যাডেট মাদ্রাসা ও রইছ উল্লা হাফিজিয়া মাদ্রাসা এবং এতিম খানার উদ্যোগে দেয়া সংবর্ধনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেছেন সংরক্ষিত মহিলা এমপি এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।
হাজী ফটিক মিয়ার সভাপতিত্বে এতে বক্তৃতা করেন-ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রেজ্জাক, শাহ্ আবদাল মিয়া তালুকদার, শাহ্ হারুন মিয়া তালুকদার, মেম্বার মোশাহীদ আলী, ডাঃ মোঃ আনোয়ার হোসাইন, আরজু মিয়া মেম্বার, আব্দুল হক, সৈয়দ এনামুল হক প্রমুখ।
শুরুতে ফুল দিয়ে এমপি কেয়া চৌধুরীকে সংবর্ধনা দেয়া হয়। এ সভায় আওয়ামীলীগ, যুবলীগ, ওলামালীগ নেতৃবৃন্দসহ গ্রামবাসী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com