মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ছিনতাইকারীদের তৎপরতা বৃদ্ধি ইসলামী ব্যাংকের সামন থেকে টাকা ছিনতাইকালে মা-মেয়ে আটক লাখাইয়ে একই দিনে পৃথক স্থানে সংঘর্ষ ॥ আহত ৩০ আজমিরীগঞ্জে টোল আদায়ের রশিদে যানবাহনে চাঁদা আদায়ের অভিযোগ মহান স্বাধীনতা দিবস ও বিশ্ব নারী দিবসকে সামনে রেখে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন ॥ এসআই সজীবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নবীগঞ্জের এক কৃষকের বাড়িতে হামলার অভিযোগ হবিগঞ্জে সাংবাদিকদের সম্মানে আজকের দিগন্তের ইফতার বানিয়াচংয়ে জলমহালে হামলা ও মাছ লুটের ঘটনায় ২৮ জনের নামসহ অজ্ঞাত ২ হাজার জনের বিরুদ্ধে মামলা মাধবপুরে মাটিবাহী ট্রাক্টরের চাপায় এক শিশুর নিহত কিশোর গ্যাংয়ের মূলহোতা সাইমুনকে খুঁজছে পুলিশ ৩ জনের জামিন না-মঞ্জুর

মাধবপুরে ৪ মোটর সাইকেল ছিনতাইকারী আটক

  • আপডেট টাইম সোমবার, ৬ এপ্রিল, ২০১৫
  • ৫২৬ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে যাত্রী বেশে মোটর সাইকেল ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় ৪ছিনতাই কারিকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা।
জানা যায়, গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চৌমূহনী ইউনিয়নের মঙ্গলপুর গ্রামের মহেব আলীর ছেলে সুমন মিয়া (২০) মোটর সাইকেলে যাত্রী পরিবহন করে চৌমূহনী বাজারে ফিরে আসার সময় পশ্চিম আলাবক্সপুর বাড়ইবাড়ির নিকটে যাত্রী বেশী ২ ছিনতাকারী সুমনের গতিরোধ করে পিস্তল দেখিয়ে মারপিট করে  মোটর সাইকেল নিয়ে পালিয়ে যায়। সুমন বিষয়টি তাৎক্ষনিক ষ্ট্যান্ডে থাকা মোটর সাইকেল চালকদের অভহিত করলে তারা অভিযান চালায়। রাত প্রায় সাড়ে ৮টার দিকে বি-বাড়িয়া জেলার বিজয়নগর থানার হরষপুর-চম্পকনগর সড়কের দেওয়ানবাজার নামক স্থানে সুমনের ব্যবহৃত মোটর সাইকেলটি নিয়ে পালিয়ে যাওয়ার সময় চালকরা স্থানীয় জনতার সহযোগিতায় আটক করে। আটককৃতরা হলো ভাদুঘর গ্রামের তারু মিয়ার পুত্র সফিক মিয়া (২৮), মাধবপুর উপজেলার গাংগাইল গ্রামের শেখ বিল্লালের পুত্র শেখ তানিম (২০) কে আটক করে বিজয় নগর থানায় সোপর্দ করে। বিজয় নগর থানা পুলিশ তাদের মাধবপুর থানায় হস্থান্তর করলে তাদের স্বীকারোক্তিতে পানি হাতা গ্রামের এরশাদ আলীর পুত্র এখলাছ মিয়া (২২) ও আউলিয়া বাদ গ্রামের ইউসুফ আলীর পুত্র সজিব মিয়া (২২)কে থানার এস আই মমিনুল ইসলাম শনিবার রাতেই তাদের বাড়ি থেকে আটক করেন। এ ব্যাপারে, সুমন মিয়া বাদি হয়ে মাধবপুর থানায় মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com