বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধ জ্বালানি মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে ২০ হাজার টাকা অর্থদণ্ড মাধবপুরে ২ কোটি টাকার অবৈধ ঔষধ ও ফুচকা জব্দ হবিগঞ্জে তীব্র লোডশেডিং চরম ভোগান্তি ॥ ক্ষোভ নবীগঞ্জে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৪৯ জন খাগাউড়ায় হত্যাকান্ডের ঘটনার প্রধান আসামি ফয়সাল গ্রেপ্তার নবীগঞ্জে এডঃ আব্দুস শহীদ গোলাপের মৃত্যুবার্ষিক উপলক্ষে দোয়া মিলাদ হবিগঞ্জ পৌরসভার বদিউজ্জামান খান সড়ক পার্শ্ববর্তী দর্জিপট্টি পুকুরের ওয়াকওয়ে নির্মাণ কাজের ঢালাই শুরু মাধবপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত শহরে ডিবি পুলিশের অভিযান ইয়াবাসহ যুবক গ্রেফতার চুনারুঘাটে কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ

হবিগঞ্জে কিশোর গ্যাংয়ের উৎপাত শহরবাসী অতিষ্ঠ ॥ দ্রুত বিচার আইনে ৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের

  • আপডেট টাইম সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য দিন দিন বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মাঝে চরম উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। শহরের বিভিন্ন এলাকায় এসব কিশোর গ্যাংয়ের সদস্যরা অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া, সংঘর্ষ, চুরি ও ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেছে। পুলিশ সূত্রে জানা যায়, হবিগঞ্জ সদর মডেল থানার এসআই হাসান আলী বাদি হয়ে দ্রুত বিচার আইনে মামলাটি দায়ের করেন। মামলায় শহর ও আশপাশের বিভিন্ন এলাকার অন্তত ৩০ জন কিশোর গ্যাং সদস্যকে আসামি করা হয়েছে। মামলার আসামিরা হল- উমেদনগর গ্রামের আবু বকর সাজিম, অনন্তপুর গ্রামের রাহিম মিয়া, পুরান মুন্সেফীর তারিকুল ইসলাম হৃদয়, উমেদনগরের নুর আলম, ইনাতাবাদ গ্রামের সাইদুর রহমান হৃদয়, বহুলা মোকামবাড়ির সাইমুন, জনি, রনি, হাসান রাজা, মাবিন, উজ্জল, মাহিম, উমেদনগরের খোকা, তানভীর, রাজনগরের জিসান, রাহাত, তুহিন, জয়, মনু, মুহিম, মোশাহিদ, রাফিদ, রহিম, গোসাইপুরের আহাম্মদ আলী, শ্যামলীর শিশির, শংকরের মুখ এলাকার মহসিন, নিউ মুসলিম কোয়ার্টারের সজিব, মোহনপুরের ইমাদসহ আরও কয়েকজন।
মামলার বিবরণে জানা যায়, কিশোর গ্যাংয়ের এসব সদস্যরা দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ হয়ে অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে আসছিল। পাশাপাশি তাদের বিরুদ্ধে চুরি, ছিনতাই, মারামারি ও দাঙ্গা-হাঙ্গামাসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে। গত ২৬ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৮টার দিকে শহরের বহুলা মোকামবাড়ি এলাকায় কিশোর গ্যাংয়ের দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় একদল কিশোর গ্যাং সদস্য এলাকায় আতঙ্ক সৃষ্টি করে এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযানে কাদির মিয়ার ছেলে নুর আলম, দুলাল মিয়ার ছেলে তারিকুল ইসলাম হৃদয় এবং সেলিম মিয়ার ছেলে রাহিমকে আটক করে। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানায়, কিশোর গ্যাংটির নেতৃত্ব দিচ্ছে সাইমুন। তার নির্দেশনায় বিভিন্ন এলাকার কিশোরদের নিয়ে একটি সংঘবদ্ধ দল গড়ে তুলে তারা শহরের বিভিন্ন স্থানে আধিপত্য বিস্তার এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।
এদিকে শহরে কিশোর গ্যাংয়ের এমন কর্মকাণ্ডে সাধারণ মানুষের মাঝে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা বাড়ছে। স্থানীয়রা দ্রুত এসব কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ জানায়, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিয়মিত টহল জোরদার করেছে বলেও জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com