বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধ জ্বালানি মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে ২০ হাজার টাকা অর্থদণ্ড মাধবপুরে ২ কোটি টাকার অবৈধ ঔষধ ও ফুচকা জব্দ হবিগঞ্জে তীব্র লোডশেডিং চরম ভোগান্তি ॥ ক্ষোভ নবীগঞ্জে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৪৯ জন খাগাউড়ায় হত্যাকান্ডের ঘটনার প্রধান আসামি ফয়সাল গ্রেপ্তার নবীগঞ্জে এডঃ আব্দুস শহীদ গোলাপের মৃত্যুবার্ষিক উপলক্ষে দোয়া মিলাদ হবিগঞ্জ পৌরসভার বদিউজ্জামান খান সড়ক পার্শ্ববর্তী দর্জিপট্টি পুকুরের ওয়াকওয়ে নির্মাণ কাজের ঢালাই শুরু মাধবপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত শহরে ডিবি পুলিশের অভিযান ইয়াবাসহ যুবক গ্রেফতার চুনারুঘাটে কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ

মোটর সাইকেলসহ আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেপ্তার

  • আপডেট টাইম সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে একটি আরটিআর মোটরসাইকেলসহ আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্যসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, সদর মডেল থানার এসআই (নিরস্ত্র) ধ্রুবেশ চক্রবর্তী কিলো-১ ডে ডিউটি পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। অভিযানে একটি আরটিআর মোটরসাইকেলসহ ২ জনকে আটক করা হয়। পরে তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ এবং থানার রেকর্ডপত্র যাচাই-বাছাই করে তাদের পরিচয় নিশ্চিত করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর গ্রামের মৃত জলফু মিয়ার ছেলে মোঃ স্বপন মিয়া (৩৫) এবং একই গ্রামের জাহিদ মিয়ার ছেলে বাবলু মিয়া (২২)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত স্বপন মিয়া আন্তঃজেলা ডাকাত দলের একজন সক্রিয় সদস্য এবং মোটরসাইকেল চোর চক্রের অন্যতম হোতা। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে ১২টি ডাকাতি মামলা, বিশেষ ক্ষমতা আইনে ২টি মামলা, ৮টি মাদক মামলা, ২টি চুরির মামলা, ১টি দ্রুত বিচার মামলা, ১টি অপহরণ মামলা ছাড়াও অন্যান্য আরও প্রায় ১৫টি মামলাসহ মোট ৪ ডজন মামলা রয়েছে। পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং তাদের আদালতে প্রেরণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com