মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ছিনতাইকারীদের তৎপরতা বৃদ্ধি ইসলামী ব্যাংকের সামন থেকে টাকা ছিনতাইকালে মা-মেয়ে আটক লাখাইয়ে একই দিনে পৃথক স্থানে সংঘর্ষ ॥ আহত ৩০ আজমিরীগঞ্জে টোল আদায়ের রশিদে যানবাহনে চাঁদা আদায়ের অভিযোগ মহান স্বাধীনতা দিবস ও বিশ্ব নারী দিবসকে সামনে রেখে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন ॥ এসআই সজীবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নবীগঞ্জের এক কৃষকের বাড়িতে হামলার অভিযোগ হবিগঞ্জে সাংবাদিকদের সম্মানে আজকের দিগন্তের ইফতার বানিয়াচংয়ে জলমহালে হামলা ও মাছ লুটের ঘটনায় ২৮ জনের নামসহ অজ্ঞাত ২ হাজার জনের বিরুদ্ধে মামলা মাধবপুরে মাটিবাহী ট্রাক্টরের চাপায় এক শিশুর নিহত কিশোর গ্যাংয়ের মূলহোতা সাইমুনকে খুঁজছে পুলিশ ৩ জনের জামিন না-মঞ্জুর

প্রাণ কোম্পানীতে শ্রমিকের মৃত্যু ॥ লাশ গোপনের চেষ্টা

  • আপডেট টাইম সোমবার, ৬ এপ্রিল, ২০১৫
  • ৫১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার অলিপুর প্রাণ কোম্পানীর ভেতরে ইন্ডাস্ট্রিয়াল পার্ক এলাকায় কাজ করতে গিয়ে মানিক মিয়া নামে এক শ্রমিক ট্রাক্টর চাপায় মারা গেছে। গতকাল রবিবার বিকেল ৫টায় এ ঘটনাটি ঘটে। তার বাড়ি চট্টগ্রাম উপজেলার ফটিকছড়ি গ্রামে। এ ঘটনায় ওই ট্রাক্টর চালককে আটক করার খবর পাওয়া গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রবিবার ওই সময় প্রাণ কোম্পানীর ভেতরে কাজ করার সময় কোম্পানীর কাজে নিয়োজিত রিয়াজ এন্টারপ্রাইজ পরিবহন নামে বালু বোঝাই একটি ট্রাক্টর ওই শ্রমিককে চাপা দেয়। শ্রমিকরা তাকে উদ্ধার করে প্রাণ কোম্পানীর ভেতরে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। কর্তৃপক্ষ লাশ গোপন করার চেষ্টা করলে, শ্রমিকদের তোপের মুখে লাশ হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। এদিকে লাশ হাসপাতালে রেখে শ্রমিকরা পালিয়ে যেতে চাইলে কয়েকজন সাংবাদিকের হস্তক্ষেপে লাশ বহনকারী শ্রমিক ইন্তাজ আলী (৩৫) সহ কয়েকজনকে হাসপাতালে লাশের পাশে রাখার ব্যবস্থা করা হয়। এ ঘটনায়, শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার ওসি ইয়াসিনুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এ ব্যাপারে অলিপুর প্রাণ কোম্পানীর জেনারেল ম্যানেজার মঞ্জুরুল হুদার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, নিহত শ্রমিক চট্টগ্রাম থেকে কোম্পানীর মালামাল নিয়ে অলিপুর এসেছিল। সে ওই ট্রাকের হেলপার বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com