মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ছিনতাইকারীদের তৎপরতা বৃদ্ধি ইসলামী ব্যাংকের সামন থেকে টাকা ছিনতাইকালে মা-মেয়ে আটক লাখাইয়ে একই দিনে পৃথক স্থানে সংঘর্ষ ॥ আহত ৩০ আজমিরীগঞ্জে টোল আদায়ের রশিদে যানবাহনে চাঁদা আদায়ের অভিযোগ মহান স্বাধীনতা দিবস ও বিশ্ব নারী দিবসকে সামনে রেখে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন ॥ এসআই সজীবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নবীগঞ্জের এক কৃষকের বাড়িতে হামলার অভিযোগ হবিগঞ্জে সাংবাদিকদের সম্মানে আজকের দিগন্তের ইফতার বানিয়াচংয়ে জলমহালে হামলা ও মাছ লুটের ঘটনায় ২৮ জনের নামসহ অজ্ঞাত ২ হাজার জনের বিরুদ্ধে মামলা মাধবপুরে মাটিবাহী ট্রাক্টরের চাপায় এক শিশুর নিহত কিশোর গ্যাংয়ের মূলহোতা সাইমুনকে খুঁজছে পুলিশ ৩ জনের জামিন না-মঞ্জুর

বানিয়াচঙ্গে ডিজিটাল মেলার সমাপনী সভায় জেলা প্রশাসক ॥ তথ্য প্রযুক্তির বদৌলতে পৃথিবী এখন অধিকাংশ গনমানুষের হাতের মুঠোয়

  • আপডেট টাইম সোমবার, ৬ এপ্রিল, ২০১৫
  • ৫২৯ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলা প্রশাসন আয়োজিত দু‘দিন ব্যাপী ডিজিটাল মেলা গতকাল রবিবার বিকালে সমাপ্তি ঘোষনা করেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন। বানিয়াচঙ্গ উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাপনী সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ বশীর আহমদ, ভাইস চেয়ারম্যান তানিয়া খানম, মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার, হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্মলেন্দু চক্রবর্তী। বানিয়াচং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাউছার শোকরানা এর পরিচালনা স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) বিএম মশিউর রহমান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অধ্যক্ষ আবদাল হোসেন খান, ইউ.পি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, পিআইও মেহেদী হাসান, শিক্ষা অফিসার মিহির লাল আচার্য্য, ডিজিএম একে আজাদ, সুখী আক্তার, মৌলানা মোজাম্মিল হক, ভানু চন্দ্র চন্দ  প্রমুখ। প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন তার বক্তৃতায় বলেন, তথ্য প্রযুক্তির বদৌলতে পৃথিবী এখন বাংলাদেশের অধিকাংশ গণমানুষের হাতের মুঠোয়। ডিজিটাল বাংলাদেশ বিশ্ববাসীর কাছে অনুকরণীয় মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। ফলে পৃথিবীর বৃহত্তম গ্রাম বানিয়াচঙ্গ বিশ্বে সুপরিচিতি পেয়েছে। সরকারের ভিশন ২০-২১ কার্যক্রমের টার্গেট ২০১৭ সালেই বাস্তবে রূপ নিবে বলে তিনি ধারণা পোষন করেন।
পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ও মেলায় অংশগ্রহণকারী শ্রেষ্ট স্টলদের মাঝে সনদ ও পুরষ্কার বিতরণ করা হয়। পূর্বাহ্নে উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত ‘লার্নিং এন্ড আর্নিং’ শীর্ষক সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুল ইসলাম। সহকারী কমিশনার (ভূমি) বিএম মশিউর রহমান এর পরিচালনায় মুখ্য আলোচক ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শফিউল আলম, বেসিক ২০১৪ এ্যাওয়ার্ডপ্রাপ্ত ফ্রিল্যান্সার মেহের তরফদার ও ফ্রিল্যান্সার কামরুল ইসলাম। হাওর বেষ্টিত বানিয়াচং উপজেলার গণমানুষকে তথ্য ও প্রযুক্তির সাথে সম্পৃক্ততা ও সচেতনতা বৃদ্ধিকল্পে আয়োজিত ডিজিটাল মেলাতে ১৯টি স্টল ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com