বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাহুবলে নাটমন্দির নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা ॥ সংঘর্ষের আশঙ্কা

  • আপডেট টাইম সোমবার, ৬ এপ্রিল, ২০১৫
  • ৬৭৭ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের লামাতাসী ইউনিয়নের মোদাহরাবাদ গ্রামে একটি নাটমন্দির নির্মাণকে কেন্দ্র করে হিন্দু ধর্মাবলম্বী দু’গ্র“পের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় এ নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসী আশংখা প্রকাশ করেছেন।
সূত্র জানায়, উপজেলার মোদাহরাবাদ গ্রামের ধর্ম প্রতিষ্ঠান হরিতলা দীর্ঘদিন ধরে একটি মহল নিজ দখলে রেখে নানামুখী সুবিধা ভোগ করে আসছে। এ নিয়ে গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে দলাদলি শুরু হলে এ নিয়ে কয়েকটি সালিশ অনুষ্ঠিত হয়। সর্বশেষ সালিশে স্থানীয় ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনুর উপস্থিতিতে সিদ্ধান্ত হয় ওই স্থানে একটি নাটমন্দির নির্মাণ করা হবে। মন্দির নির্মাণের লক্ষ্যে গতকাল রোববার সকালে গ্রামবাসী উদ্যোগ নিলে ওই গ্রামের ক্ষিতিন্দ্র দেব ও তার দলের লোকজন তাতে বাঁধা দেয়। এ নিয়ে উভয় পক্ষে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে বাহুবল মডেল থানার এসআই সত্যজিৎ ঘটনাস্থল পরিদর্শন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com