মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শেখ হাসিনার সরকারের আমলে দেশের যোগাযোগ ব্যবস্থায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে-মজিদ খান এমপি

  • আপডেট টাইম রবিবার, ২৪ নভেম্বর, ২০১৩
  • ৫৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সংসদ সদস্য অ্যাডঃ আব্দুল মজিদ খান বলেছেন, শেখ হাসিনার সরকারের আমলে দেশের যোগাযোগ ব্যবস্থায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। সারাদেশের ন্যায় বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জের প্রতিটি গ্রামের রাস্তাঘাট, ব্রীজ, কালভার্টসহ সর্বক্ষেত্রে উন্নয়ন করেছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলমত নির্বিশেষে আবারো আওয়ামীলীগকে বিজয়ী করতে হবে।
গতকাল শনিবার বিকালে ৬০ লাখ টাকা ব্যয়ে বানিয়াচঙ্গ-মার্কুলী রাস্তা ও ৩৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত উপজেলা সদরের জনাব আলী কলেজ-পারাগাঁও রাস্তার নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপনকালে এ কথা বলেন।
তিনি আরো বলেন, বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জ আসনের উন্নয়নকে আমি ইবাদত মনে করি। আপনারা যদি পুনরায় নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামীলীগকে বিজয়ী করেন তাহলে আগামীতে এই এলাকায় উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। তাই সকলকে একযোগে কাজ করতে হবে।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বানিয়াচঙ্গ উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন খান, বানিয়াচঙ্গ সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদাল হোসেন খান, ১নং ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া লিলু, আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদীন, আবু মোতাহের হোসেন খান, আবুল হোসেন, লেচু মিয়া, আরজু মিয়া, আরফান উদ্দিন, আনসার আলী, খসরু মিয়া, কৃষ্ণ বাবু ইমান উদ্দিন, অ্যাডঃ নজরুল ইসলাম খান, রেখাছ মিয়া, আলমগীর মিয়া, মুর্শেদুজ্জামান লুকু, ঠিকাদার আজিজুর রহমান আজিজ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com