বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আজমিরীগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০১৫
  • ৬২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে একই পুকুরে ডুবে একই সাথে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। শিশুরা হলো উপজেলার জলসুখা গ্রামের ইয়াকুব আলীর ছেলে জালাল মিয়া (৪) ও শিবপাশা গ্রামের উস্তার আলীর ছেলে তাহসিন মিয়া (৫)। এলাকাবাসী জানায়, সোমবার উপজেলার জলসুখা গ্রামে তাহসিন মিয়া তার খালু ইয়াকুব আলীর বাড়িতে বেড়াতে যায়। মঙ্গলবার সকাল থেকেই তাহসিন ও জালাল মিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিকেলে তাদের জামা কাপড় স্থানীয় একটি পুকুর পাড়ে পাওয়া যায়। পরে জাল দিয়ে পুকুরে তল্লাশি করা হলে সন্ধ্যায় তাদের মৃতদেহ পাওয়া যায়। রাতেই তাদেরকে নিজ নিজ বাড়িতে দাফন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com