বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচংয়ে যৌতুকের জন্য গর্ভবতীকে হত্যার অভিযোগ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০১৫
  • ৬০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার কাগাপাশা গ্রামের হলিমপুর গ্রাম থেকে গর্ভবতী গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে পরিবারের দাবী তাকে হত্যা করে স্বামী পালিয়ে গেছে। জানা যায়, ওই গ্রামের আব্দুল আলীমের কন্যা জামিলা বেগম (২০) এর বিয়ে দেয়া হয় প্রতিবেশী জাকির হোসেনের পুত্র ছাদির মিয়া (৩০) সাথে। জামিলার পিতা জানায়, বিয়ের পর থেকেই ছাদির মিয়া যৌতুকের জন্য জামিলাকে নির্যাতন করতো। গত মঙ্গলবার রাতে যৌতুকের জন্য জামিলার উপর নির্যাতন চালায় ছাদির ও তার পরিবারের লোকজন। এরপর গতকাল সকালে তার লাশ ছাদির মিয়ার বাড়িতে পাওয়া যায়। খবর পেয়ে বানিয়াচং থানার এসআই ডিএম মজিদ লাশ উদ্ধার করেন। এব্যাপারে বানিয়াচং থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী জানান, জামিলার পিতার দাবী তাকে শ্বাসরোদ্ধ করে হত্যা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com