শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

নবীগঞ্জ ইসলামী সাহিত্য পরিষদ পুনঃগঠন ॥ হাসান সভাপতি, জলিল সম্পাদক গোলজার সাংগঠনিক নির্বাচিত

  • আপডেট টাইম বুধবার, ১ এপ্রিল, ২০১৫
  • ৫৬১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ ইসলামী সাহিত্য পরিষদ পুনঃগঠন কল্পে গতকাল মঙ্গলবার বিকাল ৩টায় নবীগঞ্জ শহরের শেরপুর রোডস্থ কাজী অফিসে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। আলহাজ কাজী মাওঃ এম. হাসান আলীর সভাপতিত্বে ও প্রভাষক মাওঃ এম. এ. জলিলের উপস্থাপনায়, আয়োজিত নির্বাচনী সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মাওঃ এম. এ. ছবুর, এম. এ. ওয়াহিদ লাভলু, মোঃ আব্দুল মুহিত রাসেল, কাজী মাওঃ শাহেদ বিন জাফর, মাওঃ আব্দুল কুদ্দুছ চৌধুরী, ক্বারী ছানাওর আলী, কাজী মাওঃ গোলজার হোসেন, আলহাজ নুরুল ইসলাম চৌধুরী, হাজী ইসমাইল মিয়া প্রমুখ। সভায় সর্ব সম্মতিক্রমে নবীগঞ্জ ইসলামী সাহিত্য পরিষদ ১৩ সদস্য বিশিষ্ট ২০১৫-২০১৬ কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়। সভাপতি আলহাজ কাজী মাওঃ এম. হাসান আলী, সহ-সভাপতি এম. এ. ওয়াহিদ লাভলু, সাধারণ সম্পাদক প্রভাষক মাওঃ এম. এ. জলিল, সহ-সাধারণ সম্পাদক, মাওঃ এম. এ. ছবুর, সাংগঠনিক সম্পাদক, কাজী মাওঃ গোলজার আহমদ, ক্যাশিয়ার অধ্যক্ষ মাওঃ সজ্জাদুর রহমান, পাঠাগার সম্পাদক কাজী মাওঃ শাহেদ বিন জাফর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আব্দুল মুহিত রাসেল, অফিস সম্পাদক জালাল উদ্দিন মোঃ ধন মিয়া, সমাজ কল্যাণ সম্পাদক ক্বারী ছানাওর আলী, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওঃ আব্দুল কুদ্দুছ চৌধুরী, সদস্য মোঃ আব্দুল মন্নান, মোঃ মুহিতুর রহমান ও নবীগঞ্জ ইসলামী সাহিত্য পরিষদ ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন- অধ্যক্ষ মাওঃ এম. এ. নূর, আলহাজ নূরুল ইসলাম চৌধুরী, মাওঃ আব্দুল হান্নান, শাহ হাবিবুর রহমান বেলায়েত, অধ্যক্ষ মাওঃ মাহবুবুর রহমান, মহি উদ্দিন। উপস্থিত সকল একমত পোষণ করেন-আগামী ৬ই মে আযাদী আন্দোলনের অগ্রসৈনিক উপ-মহাদেশের স্বাধীনতা সংগ্রামের অকুতোভয় সিপাহ শালার সায়্যিদ আহমদ শহীদ বেরলভী (র.) শাহাদাত বার্ষিকী উপলক্ষে ইসলামী সাহিত্য পরিষদের মুখপত্র হাতিয়ার প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com