বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

রাজার বাজারে খোয়াই নদী থেকে বালু উত্তোলনের প্রতিবাদে সভা ২ এপ্রিল স্বারকলিপি

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ মার্চ, ২০১৫
  • ৭৮৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার রাজার বাজারের কাছে খোয়াই নদী থেকে বালু উত্তোলনের প্রতিবাদে আহম্মদাবাদ ইউনিয়নের ৩ গ্রামবাসি আগামী ২ এপ্রিল জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দিবেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। গত শনিবার রাজার বাজার আকল মার্কেটের সামনে মিরাশি ইউপি’র সাবেক চেয়ারম্যান আবুল কাশেমের সভাপতিত্বে বালু উত্তোলনের প্রতিবাদে এক সভা অনুষ্টিত হয়। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, একটি মহল খোয়াই নদীর রাজার বাজার অংশ থেকে বিগত ২ বছর ধরে মেশিন দিয়ে বালু উত্তোলন করার কারনে গংগানগর, আশ্রাবপুর ও রাজার বাজার গ্রামের রাস্তা ঘাট নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। প্রশাসনকে ম্যানেজ করে নির্বিচারে বালু উত্তোলনের কারনে নদীর তীর ভেঙ্গে রাজার বাজারের বাসিন্দাদের বসত ভিটা নদী গর্ভে বিলীনের সম্মুখীন হওয়ায় নদী তীরে বসবাসকারী মানুষ আতংকে দিনাতিপাত করছেন। এছাড়া বালুর ডিপো রাজার বাজারের অভ্যন্তরে করার কারনে নিরীহ বাজারবাসি তাদের পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। এখানে বালু বহনকারী ট্রাক ট্রাকটরের ড্রাইভারদের চিল্লা-চিল্লিতে বাজারবাসি অতিষ্ট। প্রতিবাদ সভায় বক্তারা আরো বলেন, এবার রাজার বাজারের ইজারাও বালু খেকোরা হস্তগত করেছে। বাজারের আয় দিয়ে মসজিদের ঈমামের ভেতন ভাতাদি পরিশোধ করা হতো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com