মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

ফারিয়ার নবীগঞ্জ থানা কমিটি গঠন সুভাস সভাপতি, ইউসুফ সম্পাদক রনি কর সাংগঠনিক সম্পাদক

  • আপডেট টাইম রবিবার, ২৪ নভেম্বর, ২০১৩
  • ৫৮৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ফার্মাসিটিক্যালস রিপ্রেজেন্টিভ এসোসিয়েশন (ফারিয়া) নবীগঞ্জ থানা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার রাতে নবীগঞ্জ শহরের একটি রেস্টুরেন্টে ফারিয়ার সাবেক সহ-সভাপতি মোঃ আব্দুল হামিদের সভাপতিত্বে এবং সাবেক সাধারন সম্পাদক সোহেল আহমদ এর পরিচালনায় সভায় উপস্থিত সদস্যদের ভোটাধিকারের মাধ্যমে কেমিকো ফার্মার সুভাস চন্দ্র দাশকে সভাপতি, সিলভা ফার্মার মোঃ ইউসুফকে সাধারন সম্পাদক, ইবনে সিনার রনি করকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৫৬ সদস্য বিশিষ্ট ফারিয়ার নবীগঞ্জ থানা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য নির্বাচিতরা হলেন রেডিয়েন্ট ফার্মার নির্মল দেবনাথ সহ-সভাপতি, মডার্ন ফার্মার বিজয় রায় যুগ্ম সাধারন সম্পাদক, মনিকো ফার্মার রাজু লাল দাশ সহ-সাংগঠনিক সম্পাদক, হামদর্দ এর সজল চন্দ্র দাশ অর্থ সম্পাদক, ওরিয়ন ফার্মার শেখর পাল প্রচার সম্পাদক, এরিষ্টোফার্মার কার্তিক চন্দ্র রায় ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক। এছাড়া বাকীদেরকে নির্বাহী সদস্য এবং ৪ জনকে উপদেষ্টা করে পুর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com