বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ধুলিয়াখাল-মিরপুর সড়কে ৪ বালু বোঝাই ট্রাক্টর আটক ॥ প্রতিবাদের হুশিয়ারী শ্রমিক ও ইজারাদারদের

  • আপডেট টাইম সোমবার, ৩০ মার্চ, ২০১৫
  • ৭৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বেআইনীভাবে ট্রাক্টর আটকের প্রতিবাদে ফুঁসে উঠেছে মালিক, বালু মহালদাররা। যে কোন সময় তারা অবরোধসহ বড় ধরণের প্রতিবাদ কর্মসূচির ডাক দিতে পারেন বলে হুশিয়ারি দিয়েছেন। জানা যায়, গতকাল রবিবার সকাল থেকে ধুলিয়াল-মিরপুর সড়কে চলাচলরত ৪টি বালু বোঝাই ট্রাক্টর আটক করে ট্রাফিক পুলিশ। এ খবর ছড়িয়ে পড়লে ট্রাক্টর মালিক, চালকসহ বালু মহালদাররা জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করলে সেখান থেকে বলা হয়, তারা এ ব্যাপারে অবগত নন। এতে ট্রাক্টর মালিক, চালকসহ বালু মহালদাররা ফুসেঁ উঠেন। তারা অভিযোগ করেন, শহরের উপর দিয়ে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ট্রাক্টর চলাচল নিষিদ্ধ থাকলেও শহরের বাইরে চলাচলে কোন বাধাঁ দেয়া হয়নি। কিন্তু হঠাৎ করে রহস্যজনক কারণে ৪টি ট্রাক্টর আটক করে ট্রাফিক পুলিশ। তারা আরো জানান, সরকারি কাজে নিয়োজিত বালু ও মাটি আনার একমাত্র যানবাহন ট্রাক্টর। দীর্ঘদিন ধরে সরকারিসহ বিভিন্ন স্থাপনায় বালু ও মাটি সরবরাহ করে আসছিলেন এবং সরকারি কাজে ট্রাক্টর দিয়ে সহযোগিতা করছেন। সম্প্রতি ২ মাস আইন শৃংখলা বাহিনীর নির্দেশে ট্রাক্টর বন্ধ থাকায় অনেক মালিক শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছেন। পরে প্রশাসন শহরের বাইরে চলাচলের অনুমতি দেন। কিন্তু রহস্যজনক কারণে ট্রাফিক পুলিশ সম্পূর্ণ বেআইনীভাবে তাদের ট্রাক্টর আটক করেন। ভবিষ্যতে তারা যদি এরকম করেন তাহলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে। চালক সুমন মিয়া, রফু মিয়া, মিজান মিয়া, দিদার মিয়ার বালূ বোঝাই ট্রাক্টর আটক করে নিয়ে যায় ট্রাফিক পুলিশ। এ ব্যাপারে ট্রাফিক ইনচার্জ বীর মুক্তিযোদ্ধা আনিসুজ্জামান চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, রোড পারমিট না থাকায় ট্রাক্টরগুলো আটক করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com