মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জ পৌর পরিষদকে আনন্দ নিকেতনের সংবর্ধনা প্রদান

  • আপডেট টাইম রবিবার, ২৪ নভেম্বর, ২০১৩
  • ৫৭৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভা এ গ্রেডে উন্নীত হওয়ায় পৌরসভার মেয়র, কাউন্সিলর, কর্মকর্তাবৃন্দকে সংবর্ধনা দিয়েছে নবীগঞ্জের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন আনন্দ নিকেতন। গতকাল বিকালে ডাকবাংলোস্থ আনন্দ নিকেতন কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আনন্দ নিকেতনের সভাপতি কাঞ্চন বনিকের সভাপতিত্বে ও উজ্বল দাশের পরিচালনায় এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, প্যানেল মেয়র-১ ছাবির আহমদ চৌধুরী, প্যানেল মেয়র-২ রিজভী আহমদ খালেদ, কাউন্সিলর এটি এম সালাম, কাউন্সিলর যুবরাজ গোপ, মহিলা কাউন্সিলর জাকিয়া আক্তার লাকি, নির্বাহী প্রকৌশলী সুজিত বড়ূয়া, সচিব নুরে আলম সিদ্দিকী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল।
এতে স্বাগত বক্তব্য রাখেন আনন্দ নিকেতনের সাবেক সভাপতি প্রনব চন্দ্র দেব, বর্তমান সাধারন সম্পাদক সাব্বিরুল হক রুহেল। অনুষ্টানে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-৩ যুতিকা রানী দাশ, মহিলা কাউন্সিলর রেখা রানী আচার্য্য, পৌসভার হিসাব রক্ষক শেখ জালাল উদ্দিন, অফিস সহকারী সরাজ মিয়া, ঠিকাদানকারী বনানী দাশ, সহকারী কর আদায়কারী পৃথ্বিশ চক্রবর্তী, আনন্দ নিকেতনের পিন্টু রায়, রাজীব রায়, সোমেন রায়, শেখ আবুল হাসান, রুমান চৌধুরী, মকবুল হোসেন, শাহেদ, জসিম, লায়েক, কংকন, মাসুম, সোহাগ প্রমূখ।
পৌরসভার মেয়র তোফজ্জল ইসলাম চৌধুরী পৌরসভার তহবিল থেকে আনন্দ নিকেতনকে ১ লাখ টাকা অনুদান প্রদানের ঘোষনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com