বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ শহরে স্কুল শিক্ষক খুনের ঘটনায় আটক ২ শিক্ষক রিমান্ডে

  • আপডেট টাইম সোমবার, ৩০ মার্চ, ২০১৫
  • ৬৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের পুরান মুন্সেফী এলাকার প্রেসিডেন্সি স্কুল শিক্ষক আবু মুসা স্বপন (২৫) হত্যা মামলার আটককৃত সন্দেহজনক ২ আসামীকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। গতকাল রবিবার বিকেলে কারাগার থেকে তাদেরকে থানায় নিয়ে আসা হয় এবং রাতে জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন বলে জানিয়েছেন তদন্ত অফিসার এসআআই ইব্রাহিম। তবে ওই মামলার বাদি সুজন দাবী করছে পুলিশ এখনো মুল কাহিনী উদঘাটন করতে পারছে না। তার দাবী দুই শিক্ষক ও বোরকা ওয়ালী মেয়েকে জিজ্ঞাসাবাদ করলে খুনের মোটিভ উদ্ধার সম্ভব হবে। তবে পুলিশ বলছে তদন্তে এগিয়ে গেছে তারা। উল্লেখ্য সম্প্রতি ওই স্কুলের সহকারি শিক্ষক আবু মুসা স্বপন খুন হন। তিনি সদর উপজেলার মশাজান গ্রামের বাসিন্দা। তার হত্যাকান্ডে ঘটনার সাথে জড়িত সন্দেহে সাইদুর রহমান ও আব্দুল মমিনসহ ২ জনকে আটক করে পুলিশ। এরপর আদালতে তাদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন করলে আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com