শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

মাধবপুরকে সন্ত্রাসের জনপদে পরিণত হতে দেয়া যাবে না-এডঃ মাহবুব আলী এমপি

  • আপডেট টাইম সোমবার, ৩০ মার্চ, ২০১৫
  • ৫৯৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জ-৪ আসনের এমপি এডঃ মাহবুব আলী বলেছেন, মাধবপুরকে সন্ত্রাসের জনপদে পরিণত হতে দেয়া যাবে না। সন্ত্রাসীর কোন রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। কারা মহরা দেয় তাদের চিহিৃত করতে হবে। ৪/৫জন সন্ত্রাসী এ জনপদকে অশান্ত করে তুলবে আর আমরা বসে বসে দেখব তা হতে পারে না। তাদের প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে হবে। শেখ হাসিনার সরকার দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাচ্ছে। সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার প্রসার ঘটানোর জন বাস্তব পদক্ষেপ গ্রহন করেছে। তাই সন্ত্রান আর উন্নয়ন এক সাথে চলতে পারে না। পুলিশ প্রশাসনের উদ্দেশ্য করে বলেন, অবশ্যই সন্ত্রীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। কোন অবস্থাতেই ছাড় দেয়ার সুযোগ নাই। তিনি রোববার দুপুরে মাধবপুরে দু’দিন ব্যাপি ডিজিটাল মেলার উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা, ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সুকোমল রায়, প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন আল রনি, চেয়ারম্যান খাইরুল হোসাইন মনু প্রমূখ। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান, উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগ, ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্র পৌরসভা অংশগ্রহন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com