বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে এক ছাত্রকে নিয়ে শিবির ছাত্রলীগ ধাওয়া পাল্টা ধাওয়া

  • আপডেট টাইম রবিবার, ২৯ মার্চ, ২০১৫
  • ৬৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল বাজারে এক ছাত্রকে উভয় দলই নিজেদের কর্মী দাবী করে ছাত্রশিবির-ছাত্রলীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানান, বাহুবল ডিগ্রী কলেজের জনৈক ছাত্র মুজিবুর রহমানকে নিজেদের কর্মী দাবি করে আসছিল উপজেলা ছাত্রলীগ। শুক্রবার দুপুরে মুজিবুর রহমান নিজেকে শিবির কর্মী পরিচয় দিলে তাকে মারধর করে ছাত্রলীগ নেতাকর্মীরা। এ ঘটনায় ছাত্রশিবির ও ছাত্রলীগের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এর জের ধরে রাত ৮টায় বাহুবল বাজারে উভয় দলের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ প্রহরায় ছাত্রলীগ নেতাকর্মীরা বাহুবল বাজারে বিক্ষোভ মিছিল বের করে।
উপজেলা ছাত্রলীগ সভাপতি ফারুকুর রশিদ ফারুক জানান, মুজিবুর রহমান বাহুবল ডিগ্রী কলেজ ছাত্রলীগের সহ-সম্পাদক। সম্প্রতি তাকে পদের প্রলোভন দেখিয়ে শিবির নেতারা যোগাযোগ করেন। এ বিষয়ে মুজিবুরের সাথে আলাপের এক পর্যায়ে শিবির ক্যাডাররা আমাদের উপর হামলা চালায়।
এ ব্যাপারে বাহুবল থানার ওসি মোশাররফ হোসেন জানান, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় কেউ হতাহত হননি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com