বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

এমপি আবু জাহিরের প্রস্তাবে উমেদনগর পৌর হাই স্কুলের শিক্ষকদের বেতন বৃদ্ধি পেয়েছে

  • আপডেট টাইম রবিবার, ২৯ মার্চ, ২০১৫
  • ৫৬৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ উমেদনগর পৌর হাই স্কুল পরিচালনা কমিটির উদ্যোগে হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহিরকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে এমপি আবু জাহির বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বেতন ৮ হাজার টাকা ও সহকারি শিক্ষক/শিক্ষিকাদের বেতন ৬ হাজার টাকা নির্ধারণ ও শূন্য পদে শিক্ষক নিয়োগের জন্য পৌর কর্তৃপক্ষের নিকট প্রস্তাব প্রদান করলে ভারপ্রাপ্ত পৌর মেয়র পিয়ারা বেগম এমপি আবু জাহিরের বক্তব্যে সম্মতি জ্ঞাপন করেন এবং তাদের মাসিক সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কথা জানান। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ভারপ্রাপ্ত মেয়র পিয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এমপি আবু জাহির বলেন, প্রত্যেক অভিভাবকদের দায়িত্ব ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে তোলা। ছেলে-মেয়েরা সুশিক্ষিত হলে পরিবারের অভাব অনটন দুর করা সম্ভব। অনুষ্ঠানে তিনি উমেদনগর পৌর হাই স্কুলে শিক্ষকদের বেতন স্কুল ফান্ড থেকে বৃদ্ধি করার জন্য ২ লাখ টাকা ও বিদ্যালয়ে শিক্ষার্থীদের শ্রেণী কক্ষ নির্মানের জন্য ৫ লাখ টাকা এবং ১ কোটি টাকা ব্যয়ে ৪ তলা ফাউন্ডেশনের একটি ভবন নির্মাণের ঘোষনা দেন। এছাড়াও তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য দ্রুত গতিতে গেইট ও শৌচাগার নির্মাণসহ সকল সমস্যা সমাধানের জন পৌর কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী এম এ জলিল এর পরিচালনা অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের দাতা সদস্য মোঃ জালাল উদ্দিন খান। স্বাগত বক্তব্যে তিনি বিদ্যালয়ের সকল সমস্যা প্রধান অতিথির কাছে তুলে ধরেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌর সভার কাউন্সিলর মোঃ  জাহির উদ্দিন, শেখ মোঃ নুর হোসেন, মোঃ আলমগীর, বার সর্দার সোনা মিয়া, সাবেক চেয়ারম্যান হুমায়ূন কবির রেজা, সাবেক পৌর কাউন্সিলর মিজানুর রহমান, সাবেক পৌর কমিশনার সামছু মিয়া, মফিজুর রহমান বাচ্চু, জিপি অ্যাডভোকেট আফিল উদ্দিন, অ্যাডভোকেট গৌরাঙ্গ চন্দ্র শীল, মুক্তিযোদ্ধা এম এ তাহির, অবসরপ্রাপ্ত রেঞ্জার আকবর হোসেন, উমেদনগর শাহপরান মাদ্রাসার সুপার মুফতি মাওলানা প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্রী মোছাঃ ফাহিমা আক্তার। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে বিদ্যালয়ের পক্ষ ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে এমপি মোঃ আবু জহিরকে ক্রেস্ট প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com