বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

প্রবাসী স্বামীর সাথে মোবাইলে কথা বলার সময় ॥ শহরে ছাদ থেকে পড়ে বানিয়াচঙ্গের গৃহবধু মৃত্যু

  • আপডেট টাইম শনিবার, ২৮ মার্চ, ২০১৫
  • ৬০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের অনন্তপুর এলাকায় বেড়াতে এসে মোবাইল ফোনের স্বামীর সাথে কথা বলতে গিয়ে ছাদ থেকে পড়ে এক প্রবাসী স্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায়, বানিয়াচং উপজেলার সাগরদীঘি পূর্বপাড়ের বাহরাইন প্রবাসী বাবুল মিয়া আখনঞ্জীর স্ত্রী এক সন্তানের জননী নিলুফা আখনঞ্জী (২৮) অনন্তপুর ফুফুর বাসায় বেড়াতে এসেছিলেন। বৃহস্পতিবার বিকেলে ৩তলা বাসার ছাদে মোবাইল ফোনে বাহরাইন প্রবাসী স্বামী বাবুলের সাথে কথা বলছিলেন। কথা বলার এক পর্যায়ে অসাবধানতাবশত পা ফসকে নিচে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিক স্থানীয় লোকজন হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিলুফা’র ননদের স্বামী শরিফ উদ্দিন জানান, শুক্রবার সকালে জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। সদর মডেল থানার ওসি নাজিম উদ্দিন জানান, তারা বিষয়টি শুনেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com