মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

জেডিসি পরীক্ষার্থীনীকে উত্যক্ত করার জের চুনারুঘাটে দুই মাদ্রাসার ছাত্রদের সংঘর্ষে আহত

  • আপডেট টাইম রবিবার, ২৪ নভেম্বর, ২০১৩
  • ৪৯৫ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে জেডিসি পরীক্ষার্থী ছাত্রীদের উত্যক্ত করার জেরধরে দুই মাদ্রাসার ছাত্রদের সংঘর্ষে ৮ ছাত্র আহত হয়েছে।
অভিযোগে জানা যায়, চুনারুঘাট সরকারি কলেজে জেডিসি পরীক্ষা শুরু হওয়ার পর থেকে উপজেলার জারুলিয়া মাদ্রাসার পরীক্ষার্থী ছাত্রীদের উত্যক্ত করে আসছিল হাজী আলীম উল্লা মাদ্রাসার ছাত্ররা। এর প্রতিবাদ জানায় জারুলিয়া মাদ্রাসার ছাত্ররা। এর জের ধরে শনিবার বিকালে পরীক্ষা শেষে জারুলিয়া মাদ্রাসার ছাত্ররা সিএনজি যোগে ফেরার পথে হাজী আলীম উল্লা মাদ্রাসার কাছে পৌছামাত্র ওই মাদ্রাসার ছাত্ররা সিএনজি আটক করে। এতে দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৮জন ছাত্র আহত হয়। এর মধ্যে জারুলিয়া মাদ্রাসার ছাত্র মোজাক্কির আহমেদ (১৫), হাফিজুর রহমান (১৪) ও কামরুল হাসান (১৫)কে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com