বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বাহুবলে সংঘর্ষে আহত ৩০

  • আপডেট টাইম শনিবার, ২৮ মার্চ, ২০১৫
  • ৫৪৭ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে পূর্ব বিরোধের জের ধরে দুই দফা সংঘর্ষে উভয়পক্ষের অনন্ত ৩০জন আহত হয়েছে। আহতদের সিলেট, হবিগঞ্জ ও বাহুবল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার স্নানঘাট ইউনিয়নের পশ্চিম আব্দাকামাল ও রামচন্দ্রপুর গ্রামে এ সংঘর্ষ ঘটে।
জানা যায়, ক্যারাম খেলাকে কেন্দ্র করে উপজেলা আব্দাকামাল ও রামচন্দ্রপুর গ্রামের দুই যুবকের মাঝে বিরোধ সৃষ্টি হয়। এ বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে উভয়পক্ষে উত্তেজনা বিরাজ করছিল। শুক্রবার বিকেল ৫টার দিকে ওই বিরোধের জের ধরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত। এতে ওই পরিমাণ লোক আহত হয়। আহতদের বাহুবল হাসপাতালে নিয়ে আসা হলে সন্ধ্যা ৭টার দিকে হাসপাতল কম্পাউন্ডে উভয়পক্ষ পুনরায় সংঘর্ষে লিপ্ত হয়। এতে আরো কয়েকজন আহত হয়। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে উভয়পক্ষকে শান্ত করে। উভয় ঘটনায় গুরুতর আহত হয়েছেন- চামক (৫০), সায়েস্তা মিয়া (২২), সানা মিয়া (৫৫), বাচ্চুু মিয়া (৩০), সিজিল মিয়া (২৩), দিদার মিয়া (২৮), কবির মিয়া (৩০), নছিম উল্লা (৫৫), এলাইছ মিয়া (৪৫), মুশাহিদ মিয়া (৩৫), অনু মিয়া (৫০), ফুলমতি (৪০), ফরিদ মিয়া (৪৫), এনামুল (২০), কনা মিয়া (৩৫), ফজল মিয়া (৫০), রেফুল মিয়া (১৮), রাহী (১২) ও আবিদ আলী (৪০)। এর মধ্যে চমক (৫০) কে সিলেট ও অন্যান্যদের বাহুবল ও হবিগঞ্জ হাসপাতালে ভর্তি ও অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com