বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ইউপি চেয়ারম্যান আওয়ালকে হত্যার চেষ্টায় সন্দেহভাজন ২ ব্যক্তি আটক

  • আপডেট টাইম বুধবার, ২৫ মার্চ, ২০১৫
  • ৫৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আওয়াল তালুকদারকে হত্যার চেষ্টার অভিযোগে ২জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হল সদর উপজেলার দরিয়াপুর গ্রামের মহসিন উল্লার পুত্র কালা মিয়া (৩০) ও মৃত আব্দুল খালেকের পুত্র আওয়াল মিয়া (৬০)। গত সোমবার দিবাগত রাত ৪টার দিকে সদর ওসি মোঃ নাজিম উদ্দিনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে চেয়ারম্যান আওয়ালকে হত্যার অভিযোগ রয়েছে। উল্লেখ্য সম্প্রতি নিজামপুর ইউপি চেয়ারম্যান আওয়াল রাতে ঘুমিয়ে থাকার সময় দুর্র্বৃত্তরা ঘরে প্রবেশ করে কুপিয়ে রক্তাক্ত করে পালিয়ে যায়। এরপর থেকে তিনি সিলেট ওসমানিতে ভর্তি আছেন। এদিকে তার উপর হামলাকারীদের গ্রেফতারের দাবীতে এলাকাবাসি প্রতিবাদ মুখর হয়ে উঠলে দুইজনকে আটক করা হয়। এব্যাপারে সদর ওসি মোঃ নাজিম উদ্দিন জানান, তাদেরকে সন্দেহজনকভাবে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com