বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

প্রাইভেট না পড়ায় ছাত্রকে পিটিয়েছেন জে কে স্কুলের এক শিক্ষক

  • আপডেট টাইম বুধবার, ২৫ মার্চ, ২০১৫
  • ৫৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের জে কে এন্ড এইচকে হাইস্কুলের ৮ম শ্রেণীর ছাত্র মোনাজ্জির ইসলাম সৌরভ (১৩) কে প্রাইভেট না পড়ায় পিটিয়ে আহত করেছে এক শিক্ষক। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। আহত সৌরভ লাখাই উপজেলার মানপুর গ্রামের আশরাফ আহমেদের পুত্র।
আহত সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার স্কুল চলাকালীন সময়ে ওই স্কুলের লাইব্রেরীয়ান শিক্ষক হুমাউন কবির তার কাছে প্রাইভেট না পড়ায় তাকে ডেকে নিয়ে রুমের ভেতর অমানষিক ভাবে পিটিয়ে রক্তাক্ত করে। পরে রক্তাক্ত অবস্থায় সৌরভ ক্লাস করতে চাইলেও তাকে ক্লাস থেকে বের করে দেন ওই শিক্ষক। পরে তার সহপাঠিরা তাকে নিয়ে হাসপাতালে চিকিৎসা দেন। এদিকে গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায় আহত সৌরভের শরীর থেকে প্রচুর রক্তকরণ হয়েছে। একটি সূত্রে জানা যায়, গতকাল স্কুলে সৌরভ ২য় তলা থেকে তার সহপাঠি হুমাউনকে নাম ধরে ডাকলে ওই শিক্ষক তার নিজের নাম ধরে ডেকেছে বলে উত্তেজিত হয়ে তাকে পিটিয়ে আহত করে। স্কুল সূত্রে জানা যায়, ওই স্কুলের লাইব্রেরীয়ান শিক্ষক হুমাউন কবীর কিছুদিন পূর্বে তাকে প্রাইভেট পড়ার জন্য বলে। কিন্তু সৌরভ প্রাইভেট না পড়ায় কিছু দিন ধরে ওই শিক্ষক বিভিন্ন ভাবে সৌরভের উপর মানষিক চাপ প্রয়োগ করে আসছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com