বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

করিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ মার্চ, ২০১৫
  • ৫৭৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নের ২২নং করিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। গত ২১ মার্চ শনিবার করিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে ফজলু মিয়ার সভাপতিত্বে ও প্রধান শিক্ষক সজল চন্দ্র দাশ এর পরিচালনায় ম্যানেজিং কমিটি গঠনকল্পে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী সভাপতি সৈয়দ মঞ্জুর আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী সহ-সভাপতি ক্বারী নুরুল ইসলাম। সভায় দীর্ঘ আলোচনা শেষে ১১ সদস্যের কন্ঠ ভোটে মনসুর তালুকদার সভাপতি ও ফজলু মিয়া সহ-সভাপতি নির্বাচিত হন। পদাধিকার বলে সদস্য সচিব নির্বাচিত হন প্রধান শিক্ষক সজল চন্দ্র দাশ। অন্যান্য সদস্যবৃন্দ হলেন-ক্বারী নুরুল ইসলাম, অমৃত রায়, ইলাছ উদ্দিন, ছবি রাণী রায়, বীনা রাণী দাস, ইয়াছমিন বেগম, তাছলিমা বেগম, মুক্তি রাণী দাশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com