বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লাখাইয়ে স্কুল ছাত্রী লাঞ্ছিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ মার্চ, ২০১৫
  • ৫২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার সিংহ গ্রামে এক স্কুল ছাত্রীকে পুকুরে ফেলে হত্যার চেষ্টা করেছে বখাটেরা। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভিকটিমের পরিবার সূত্রে জানা যায়, ওই গ্রামের বুল্লা বালিকা বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণীর ছাত্রী (১৪) কে স্কুলে আসা যাওয়ার পথে প্রায়ই উত্যক্ত করতো একই গ্রামের সামসু আহমেদ (১৮)। এতে সে সায় না দিয়ে বিষয়টি পরিবারকে জানায়। ছাত্রীর পিতা অসুস্থ থাকায় তার চাচা স্থানীয় মুরুব্বীদের নিকট বিচারপ্রার্থী হন। এতে সামসু ক্ষিপ্ত হয়ে উঠে। এমনকি তার পরিবারকে হুমকিও দেয়। গতকাল স্কুলে বেতন দিয়ে বাড়ি ফেরার পথে ওই ছাত্রীকে বখাটেরা পথরোধ করে ঝাপটে ধরে। তাদের হাত থেকে নিজেকে রক্ষা করতে ধস্তাধস্তির এক পর্যায়ে বখাটেরা তাকে নিয়ে পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। এসময় তার আর্তচিৎকারে স্থানীয় লোকজন পুকুরপাড়ে এগিয়ে গেলে বখাটেরা পালিয়ে যায়। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় লোকজন হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com