বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নিমোক্কাল ও নিউমোনিয়া সম্পর্কিত ভ্যাকসিন অবহিতকরণ সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম শুক্রবার, ২০ মার্চ, ২০১৫
  • ৫৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে নিমোক্কাল ও নিউমোনিয়া (আইপিভি পিভিসি) ভ্যাকসিন অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সদর হাসপাতালের সভাকক্ষে সিভিল সার্জন ডাঃ নাছির উদ্দিন ভূঞার সভাপতিত্বে ও সিনিয়র মেডিকেল টেকনোলজি নিখিল রঞ্জন শর্মা‘র পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা‘র উপ-পরিচালক জসিম উদ্দিন ভূইয়া, সদর হাসপাতালের তত্ত্ববধায়ক ডাঃ মোঃ সারোয়ার আলম, ডেপুটি সিভিল সার্জন ডাঃ ইমতিয়াজ আহমেদ, হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, মেডিকেল অফিসার সিভিল সার্জন ডাঃ মোঃ মোখলিছুর রহমান, বিএমসিএইচএনআইও ডাঃ নুর-ই আলম।
কর্মশালায় জানানো হয়, ৫ বছরের নিচে ১৫ শতাংশ শিশু মৃত্যুর কারণ নিউমোনিয়া। বাংলাদেশে প্রতি বছর ৬৪ হাজার শিশু নিউমোনিয়ায় মারা যায়। নতুন টিকা সংযোজিত হওয়ায় ৮০ থেকে ৯০ শতাংশ শিশু মৃত্যুহার হ্রাস পাবে। এছাড়া পোলিও সংক্রমণের ঝুঁকি কমানো, প্রাদুর্ভাবের বিস্তার রোধ ও নির্মূল তরান্বিত করতে সাহায্য করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com