বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

অবশেষে ভাঙ্গা হল রামকৃষ্ণ মিশন রোডের বহুতল ভবন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০১৫
  • ৪৭৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ অবশেষে রামকৃষ্ণ মিশন রোডের বহুতল ভবন ভাঙ্গার কাজ শুরু হয়েছে। পৌরসভার বিল্ডিং কোড না মেনে ভবন নির্মান করায় সুপ্রিমকোর্টের আপীল বিভাগের নির্দেশে ভাঙ্গার কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। গতকাল জেলা প্রশাসক কর্তৃক নিযুক্ত নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট মোঃ নুরুজ্জামানের উপস্থিতিতে ওই বিল্ডিং ভাঙ্গার কাজ পরিচলিত হয়। বিল্ডিংয়ের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে অবস্থিত বিরোধীয় অংশ ভেঙ্গে ফেলা হয়। এসময় হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র পিয়ারা বেগম, পৌর কাউন্সিলর মোঃ জাহির উদ্দিন, দিলীপ দাস, গৌতম কুমার রায়, শেখ নূর হোসেন, মোঃ আলমগীর, সালামা আক্তার চৌধুরী, সৈয়দা লাভলী সুলতানা, পৌরসচিব মোঃ নূরে আলম সিদ্দিকী, নির্বাহী প্রকৌশলী মধুসুদন দাস, উপসহকারী প্রকৌশলী দিলীপ কুমার দাস ও সুমন দত্ত, আব্দুল কুদ্দুস শামীমসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। ভবন ভাঙ্গার কাজ পরিচালনা করার সময় নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য এসআই দেলওয়ার ও শাহ আলমের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com