বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে ডাকাতের কবল থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইউপি চেয়ারম্যান ও দুই সাংবাদিক

  • আপডেট টাইম বুধবার, ১৮ মার্চ, ২০১৫
  • ৫৭৬ বা পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে ডাকাতের কবল থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইউপি চেয়ারম্যান ও সাংবাদিক। ঘটনাটি ঘটেছে গতকাল মধ্যরাতে নবীগঞ্জের বাংলা বাজার ও কুর্শির মধ্যবর্তী স্থানে। জানা যায়, গতকাল রাতে বাংলা বাজার এলাকায় বাসে ও মাইক্রোতে দুর্বৃত্তরা পেট্টোল বোমা নিক্ষেপ করে। ঘটনাটি ঘটনাটি প্রত্যক্ষ করতে রাত ২টার দিকে কুর্শি ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ ও দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেসের বিশেষ প্রতিনিধি ও দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার এমএ বাছিত এবং দৈনিক যুগান্তর প্রতিনিধি সরোয়ার সিকদার চেয়ারম্যানের গাড়ীযোগে বাংলা বাজার থেকে কুর্শির দিকে যাচ্ছিলেন। তারা বাংলা বাজার ও কুর্শির মধ্যবর্তী স্থানে পৌছামাত্র দেখতে পান রাস্তায় ২টি গাছ ফেলে ডাকাতরা তাদের বেরিকেট দিয়েছে। সাথে সাথে ড্রাইভিং সিটে সবা চেয়ারম্যান সৈয়দ খালেদ গাড়ীটি বেক গেয়ার দিয়ে পিছনের দিকে চলে আসতে থাকেন। এ সময় রাস্তার দুদিক থেকে ১০/১২ জনের ডাকাতদল আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের ধাওয়া করে। কিন্তু দ্রুতগতিতে গাড়ীটি নিয়ে স্থান ত্যাগ করায় তারা ডাকাতের কবল থেকে রক্ষা পান। পরে তাদের শোরচিৎকারে আশপাশের গ্রামের লোকজন ডাকাতদের খোঁজতে থাকে। এ সময় গাছ কাটার কাজে ব্যবহৃত একটি উন্নতমানের করাত পাওয়া যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com