বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শিক্ষক স্বপন খুনের মামলায় বোরকা পরিহিত ২ যুবতীসহ ৪ জনকে জিজ্ঞাসাবাদ

  • আপডেট টাইম বুধবার, ১৮ মার্চ, ২০১৫
  • ১০৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পুরান মুন্সেফী এলাকার প্রেসিডেন্সি স্কুল এন্ড কলেজের শিক্ষক স্বপন (২৫) হত্যার রহস্য উদঘাটন করতে পুলিশ বোরকা পরিহিত যুবতীসহ ৪ জনকে জিজ্ঞাসাবাদ করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে তাদেরকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে ভ্যান চালক আয়াত আলীকে নিয়ে বিভিন্নস্থানে অভিযান চালানো হয়। পরে তাদেরকে ছেড়ে দেয়া হয়। প্রয়োজনে তাদেরকে আবার জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। গত সোমবার স্থানীয় পত্রিকায় কে সেই বোরকা পরিহিত যুবতী? শিরোণামে সংবাদ প্রকাশ হলে পুলিশ দুই বোরকা পরিহিত যুবতীকে থানায় এনে স্বাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদ করেছে। তবে তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করেনি পুলিশ। তদন্তকারী কর্মকর্তা ইব্রাহিম জানান, খুনের রহস্য এখনো পুরোপুরি উদঘাটন হয়নি। তবে মোবাইল ফোনের কল লিষ্ট হাতে আসলেই খুনের মোটিভ উদ্ধার হবে বলে আশা করছেন তিনি। উল্লেখ্য গত শনিবার সকালে স্বপনের রক্তাক্ত লাশ ওই স্কুল থেকে উদ্ধার করা হয়। ঘটনার সাথে জড়িত সন্দেহে ২ যুবককে আটক করা হয়। তারা বর্তমানে কারাগারে রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com