বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

খাস জমি দখলকে কেন্দ্র করে বানিয়াচংয়ে সংঘর্ষে আহত ৬০

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৩
  • ৫২৪ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ের ইকরাম গ্রামে খাস জমির দখল নিয়ে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে কয়েকজন টেটাবিদ্ধসহ অন্তত ৬০ জন আহত হয়েছে। বুধবার বেলা ৯টা থেকে ১০টা পর্যন্ত ঘন্টাব্যাপি এ সংঘর্ষ চলে। স্থানীয় সূত্রে জানা গেছে- ইকরাম গ্রামের পাশের পতিত রকম একটি খাস জমির দখল নিয়ে ওই গ্রামের আক্তার হোসেনের ছেলে কাউসার মিয়া ও সমসের আলীর ছেলে শামীমের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এরই জের ধরে বেলা ৯টায় উভয় পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষ টেটা, ফিকল ও লাঠিসোটাসহ বিভিন্ন দেশী অস্ত্র ব্যবহার করে। পরে খবর পেয়ে সুজাতপুর ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফীন জানান- পতিত জমির দখল নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
আহত টেটাবিদ্ধ শিবির মিয়া (২৪) ও রুয়েল মিয়াকে (২২) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া মোসাদ্দেক মিয়া (২২), আবিদ আলী (২৫), তৌহিদ মিয়া (৬০), তরবত বেগম (৫০), শওকত মিয়া (২৫), সোহাগ মিয়া (২৫), লিটন মিয়া (২৩), টেনু মিয়া (৩৫), আহাদ মিয়া (৩০), আনোয়ার মিয়া (৪০), লতিফ হোসেন (৪৮), ফজলু মিয়া (২০) ও আয়নুল মিয়া (২০)সহ অন্তত ৪০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com