রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

জিকে গউছকে আগামীকাল আদালতে হাজির করা হতে পারে ॥ মৌলভীবাজার থেকে এখন হবিগঞ্জ কারাগারে

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ মার্চ, ২০১৫
  • ৫৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আগামীকাল বুধবার সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার নির্ধারিত তারিখ। এ কারণে এ মামলার আসামী জেলা বিএনপির সাধারণ সম্পাদক জি কে গউছকে মৌলভীবাজার কারাগার থেকে হবিগঞ্জ কারাগারে নিয়ে আসা হয়েছে। গতকাল সোমবার সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে মৌলভীবাজার থেকে হবিগঞ্জ কারাগারে নিয়ে আসা হয়। এদিকে তাকে দেখার জন্য হবিগঞ্জ কারাগারে আত্মীয় স্বজনসহ নেতাকর্মীদের ভিড় দেখা যায়। তাদের সামাল দিতে কারা কর্তৃপক্ষকে হিমশিম খেতে হয়। উল্লেখ্য গত ২৮ শে ডিসেম্বর হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া রহমানের আদালতে আত্মসমপর্ন করলে আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। এদিকে তিনি অসুস্থ হওয়ায় তাকে হবিগঞ্জ কারাগার থেকে মৌলভীবাজার কারাগারে স্থানান্তর করা হয়। এদিকে এই মামলার অন্য আসামী সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক অসুস্থবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। আরিফুলকে আগামীকাল কোর্টে হাজির করা হবে না। তবে জি কে গউছকে আগামীকাল বুধবার হবিগঞ্জ আদালতে হাজির করার কথা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com