বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শুধু মেডিক্যাল কলেজ নয়, শিক্ষার আমূল পরিবর্তন আনা হবে-আবু জাহির এমপি

  • আপডেট টাইম সোমবার, ১৬ মার্চ, ২০১৫
  • ৫৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজে আগামীতে আরো তিনটি বিষয়ে সম্মান শ্রেণি, অডিটরিয়াম, হোস্টেল এবং নতুন ভবন নির্মাণ করা হবে। গতকাল সকাল ১১টায় কলেজে নবীনবরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে কলেজ পরিচালনা পরিষদের সভাপতি এডঃ মোঃ আবু জাহির এমপি আরো বলেন, স্বাধীনতাত্তোর হবিগঞ্জ জেলায় শিক্ষা ব্যবস্থায় আমূল  পরিবর্তন আনার লক্ষ্যে আমি দিনরাত নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। হবিগঞ্জ সদর এবং লাখাইয়ে কয়েকটি নতুন কলেজ স্থাপনসহ বেশ কয়েকটি স্কুলকে কলেজ শাখায় উন্নীত করেছি। বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবে হবিগঞ্জ জেলার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আইটি শাখা গড়ে তুলছে। অচিরেই হবিগঞ্জবাসী এর পুরো সুফল ভোগ করতে পারবেন। তিনি আরো বলেন, ইতোমধ্যে হবিগঞ্জ জেলায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের কাজ এগিয়ে চলেছে। এবং অচিরেই শায়েস্তাগঞ্জকে উপজেলায় রূপান্তর করা হবে।
সংসদ সদস্য কলেজ প্রয়াত অধ্যক্ষ রনজিত কুমার দাশকে অনার্স কোর্স খোলার জন্য বিশেষ অবদান রাখায় বিশেষ সম্মাননা প্রদান করেন। প্রধান অতিথি কলেজে অনার্স কোর্স খোলায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সহকারী অধ্যাপক মোঃ ফখরুদ্দিন, প্রভাষক মোঃ ফরিদ আহমদ এবং প্রভাষক আজহার উদ্দিনকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পর্ষদের সদস্য আব্দুর রশীদ তালুকদার ইকবাল, এডঃ হুমায়ুন কবির সৈকত, ছালেক মিয়া, ফজল উদ্দিন তালুকদার এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম। শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের পক্ষ থেকে কলেজের অনার্স খোলার নেপথ্যে কারিগর সংসদ সদস্য এডভোকেট আবু জাহিরকে ক্রেস্ট প্রদান করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সিরাজ মোঃ মুনিরুল ইসলাম। আলোচনা সভা শেষে প্রধান অতিথি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com