বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরের অপহৃত মাদ্রাসার ছাত্রী অপহরণের ২১ দিন পর উদ্ধার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৩
  • ৫৫১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরের অপহৃত মাদ্রাসা ছাত্রী আপি আক্তারকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের ২১ দিন পর গতকাল সকালে হবিগঞ্জ হাসপাতালের সামনে থেকে মাধবপুর থানার এসআই কামাল হোসেন তাকে উদ্ধার করেন। উদ্ধার হওয়া ইপি আক্তার উপজেলার চকরাজেন্দ্রপুর গ্রামের নাসির মিয়া চৌধুরীর কন্যা। সে হরষপুর মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী। গত ৩০ অক্টোবর বাড়ি থেকে মাদ্রাসায় যাবার পথে চকরাজেন্দ্রপুর মসজিদের ইমাম ২ সন্তানের জনক শামীম মিয়া তার দলবল নিয়ে ইপিকে অপহরণ করে নিয়ে যায়। এ ব্যাপারে ভিকটিমের পিতা নাসির মিয়া চৌধুরী বাদী হয়ে ৮ নভেম্বর মাধবপুর থানায় শামীম সহ তার ৪ সহযোগির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই কামাল হোসেন জানান, বুধবার ভিকটিমকে উদ্ধারের পর হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে মেডিকেল পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com