বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাংলাদেশ প্রতিদিনের ৬ষ্ট বর্ষে পদার্পন উপলক্ষে আলোচনা সভা

  • আপডেট টাইম সোমবার, ১৬ মার্চ, ২০১৫
  • ৫৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দৈনিক বাংলাদেশ প্রতিদিন ৬ষ্ট বর্ষে পদার্পন উপলক্ষে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের হবিগঞ্জ জেলা প্রতিনিধি ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদের সভাপতিত্বে ও জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক প্রভাষক শাহ জয়নাল আবেদীন রাসেল এর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক এডঃ মোঃ আমির হোসেন, জেলা সেক্টর কমান্ডার ফোরাম সভাপতি মুক্তিযোদ্ধা গৌর প্রসাদ রায়, দৈনিক সমাচার সম্পাদক গোলাম মোস্তফা রফিক, দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান, সপ্তাহিক জনতার দলিল সম্পাদক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন। অনুষ্ঠানের শুরু কোরান তেলাওয়াত করেন হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র শাহ তানজীম আফছার। বক্তব্য রাখেন হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শরীফ হোসাইন, বৈশাখী টিভি ও দৈনিক সকালের খবর প্রতিনিধি রাসেল চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট টিভি প্রতিনিধি আবু সালেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী শওকত, দৈনিক সমাচারের যুগ্ম সম্পাদক শরীফ চৌধুরী, দৈনিক আজকের হবিগঞ্জের বার্তা ইনচার্জ আশরাফুল ইসলাম কহিনুর, হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন দুলাল, মোহনা টিভি প্রতিনিধি মোঃ ছানু মিয়া, দৈনিক আজকালের প্রতিনিধি অসীত কুমার চৌধুরী, হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র মোঃ আবিদ প্রমুখ। অনুষ্ঠানে সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন বলেন, প্রতিদিন সকালে বাংলাদেশ প্রতিদিন পড়ে দেশের চিত্র জানতে পারি। তিনি বলেন, পত্রিকাটি স্বল্পদিনে পাঠক প্রিয় হয়ে প্রচার সংখ্যায় শির্ষে পৌছেছে। দেশ ও জাতির কল্যাণে বাংলাদেশ প্রতিদিন কাজ করে যাবে এ প্রত্যাশা ব্যক্ত করেন।
সভা শেষে অতিথিবৃন্দকে সাথে নিয়ে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ৬ষ্ট বর্ষে পদার্পনের কেক কাটেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com