বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

পুরান মুন্সেফী এলাকায় শিক্ষক খুনের রহস্য উদঘাটন হয়নি পুলিশের জোর তৎপরতা

  • আপডেট টাইম সোমবার, ১৬ মার্চ, ২০১৫
  • ৫৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের পুরান মুন্সেফী এলাকার প্রেসিডেন্সি স্কুল এন্ড কলেজের শিক্ষক আবু মুসা স্বপন (২৫) হত্যা রহস্য উদঘাটন হয়নি। পুলিশ রহস্য উদঘাটনে জোর তৎপরতা চালাচ্ছে। প্রেম সংক্রান্ত ঘটনার কারণেই হত্যাকান্ড ঘটতে পারে বলে অনেকেই ধারণা করছেন।
এদিকে এ হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে আটক বানিয়াচং উপজেলার দৌলতপুর গ্রামের মৃত নুর মিয়ার পুত্র সরকারি বৃন্দাবন কলেজের ডিগ্রি শেষ বর্ষের ছাত্র সাইদুর (২৩) ও দক্ষিণ সাঙ্গর গ্রামের বদিউল আলমের পুত্র ঢাকা ডেন্টাল কলেজের ছাত্র আজহারুল মমিন (২২)কে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে আনা হতে পারে বলে জানা গেছে।
এব্যাপারে তদন্তকারী কর্মকর্তা ইব্রাহিম জানান, কল লিষ্ট চেক করে উল্লেখিত দুই জনকে আটক করা হয়েছে। তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে আরো রহস্য উদঘাটন সম্ভব হবে। তদন্তের স্বার্থে এর বেশি কিছু বলা যাচ্ছে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com