বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে ১২ দিন ধরে গৃহবধু নিখোঁজ

  • আপডেট টাইম সোমবার, ১৬ মার্চ, ২০১৫
  • ৪৫৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের প্রজাতপুর গ্রামের এক কাচামাল ব্যবসায়ীর স্ত্রী নাইমা বেগম (২১) ১২ দিন ধরে নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে তার স্বামী সামার উদ্দিন গতকাল রবিবার নবীগঞ্জ থানায় জিডি করেছেন।
সুত্রে জানা যায়, ওই গ্রামের কাচামাল ব্যবসায়ী সামার উদ্দিন প্রতিদিনের ন্যায় গত ৩ মার্চ সকালে কাচামাল নিয়ে ঘোলডুবা এলাকায় যান। ব্যবসায়ী কাজ শেষে সন্ধ্যায় বাড়ি ফিরে তার স্ত্রী নাইমা বেগম কে না পেয়ে জানতে পারেন, তার স্ত্রী সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। খবর পেয়ে সামার উদ্দিন শশুরালয় নবীগঞ্জের কামালপুর গ্রামসহ বিভিন্ন স্থানে খোজাঁখুজি করে কোন সন্ধ্যান পান নি। নিরূপায় হয়ে গতকাল রবিবার নবীগঞ্জ থানায় নিখোঁজ ডায়েরী নং ৬১৫ দায়ের করেছেন। এদিকে ১২ দিন যাবৎ স্ত্রীর সন্ধান না পেয়ে চরম দুঃশ্চিতায় রয়েছেন স্বামী সামার উদ্দিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com