সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

চুনারুঘাটে প্রতিপক্ষের হামলায় ৩ মহিলা আহত

  • আপডেট টাইম শনিবার, ১৪ মার্চ, ২০১৫
  • ৫৭৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে প্রতিপক্ষের হামলায় ৩মহিলা আহত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে মিরাশী ইউনিয়নের হিমালিয়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। আহতরা হচ্ছে, ওই গ্রামের আবুবক্করের স্ত্রী রানু বেগম (৪৫) এবং একই পরিবারের খুদেজা (২৭) ও কনটি আক্তার (২৫)। এলাকাবাসী সূত্রে জানা গেছে, রানু আক্তারের সাথে আহাদ মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আহাদ মিয়াসহ তার সঙ্গীয় কয়েকজন রানুর উপর হামলা চালায়। এসময় খুদেজা ও কনটি আক্তার এগিয়ে এলে তাদের উপরও হামলা চালানো হয়। এতে ৩জনই আহত হয়। পরে তাদেরকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে ভর্তি করা হয়। এ ব্যাপারে রানু বেগমের স্বামী আবুবক্কর বাদী হয়ে চুনারুঘাট থানায় ৭জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com