বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জের মুক্তিযোদ্ধের সংগঠক আবরোছ মিয়ার লন্ডনে ইন্তেকাল ॥ দাফন সম্পন্ন

  • আপডেট টাইম শনিবার, ১৪ মার্চ, ২০১৫
  • ৫৬৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার রাইয়াপুর আদর্শ গ্রামের লন্ডন প্রবাসী মুক্তিযোদ্ধের সংগঠক আবরোছ মিয়া ইন্তেকাল করেনে (ইন্নলিল্লাহি…….রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি গত ১লা  মার্চ রবিবার লন্ডনের বার্মিংহামে শহরে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেন। তিনি ২ ছেলে, স্ত্রীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। গত বৃহস্পতিবার সকালে তাহার মৃতদেহ দেশে নিজ বাড়িতে এসে পৌছলে বিকেল ৫টার সময় রাইয়াপুর গ্রামের পশ্চিম মাঠে নামাজে জানাজা শেষে গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়। নামাজে জানাযায়  নবীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, পৌর আওয়ামীলীগের সভাপতি মুজাহিদ আহমদ, চ্যানেল এস নবীগঞ্জ প্রতিনিধি রাকিল হোসেন, লন্ডন প্রবাসী বাবুল চৌধুরী, আব্দুল মুকিত, খয়রুল হোসেন, তফিল আহমদ, ফয়ছল আহমদ, আহমেদ রশিদ, উকিল মিয়া, শাব্বির আহমদ, আতাউর রহমান, শাহ হাবিবুর রহমান বেলায়াত, এডঃ জাহেদুজ্জামান, আব্দুল হামিদ, ছাইম উল্লা, মুহিতুর রহমান, জুনেদ আহমদ চৌধুরী, মাওলানা আনছারুল ইসলাম, মোহাম্মদ আলী, মোঃ আব্দুল হালিম, আব্দুল মন্নাফ, মস্তাহিদ মিয়াসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন। উল্লেখ্য মরহুম আবরোছ মিয়া ১৯৭১ সালে মুক্তিযোদ্ধের সময় লন্ডনে প্রবাসীদের নিয়ে মিছিল মিটিং করেন এবং সহায্য তুলে মুক্তিযোদ্ধাদের টাকা পাঠিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com