বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ইন্টারনেটে নগ্ন ছবি প্রকাশ চুনারুঘাটে যুবক আটক

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ মার্চ, ২০১৫
  • ৬৩৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে এক যুবতীর সাথে অবৈধ সর্ম্পক গড়ে তোলে এবং নোংরা ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ পাকুড়িয়া গ্রামের মোঃ তাজুল ইসলামের পুত্র আঃ রহিম (৩০) একই উপজেলার কালেঙ্গা গ্রামের এক যুবতী কন্যার সাথে কয়েক মাস পূর্বে মোবাইল ফোনে ক্রস কানেকশনে যোগাযোগ ও পরিচয় ঘটে। এ পরিচয় সূত্রে গোপনে চলে তাদের মেলামেশা। এক পর্যায়ে যুবতীকে বিয়ে করবে আশ্বাস দিয়ে রহিম বিভিন্ন সময় বিভিন্ন স্থানে নিয়ে তাকে ধর্ষন করে। অন্যদিকে ইদানিং রহিম তার বন্ধুদের সাথে যুবতীকে দৈহিকভাবে মিলিত হওয়ার জন্য চাপ প্রয়োগ করে আসছিল। কিন্তু ঐ যুবতী এতে সম্মত না হওয়ায় রহিম তার নোংরা ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়। এ খবর রিপার পরিবারের লোকজনর নিকট পৌছলে বুধবার রাতে এসে চুনারুঘাট থানায় ঐ যুবতী বাদি হয়ে করে একটি ধর্ষন মামলা দায়ের করেন। মামলা নং -৮, তারিখঃ- ১১/০৩/২০১৫ ইং। মামলা দায়েরের সাথে সাথেই যুবক আঃ রহিমকে চুনারুঘাট হাসপাতালের মোড় থেকে রাতেই পুলিশ আটক করে। গতকাল বৃহস্পতিবার রহিমকে হবিগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com