বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গে দাঙ্গা-হাঙ্গামা মামলার আসামী গ্রেফতার ॥ ডাকাত আরব আলী ১দিনের রিমান্ডে

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ মার্চ, ২০১৫
  • ৬৩১ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং থানা পুলিশ অভিযান চালিয়ে দাঙ্গা-হাঙ্গামা মামলার এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে। গতকাল বানিয়াচং থানার এসআই হাসানুজ্জামান এর নেতৃত্বে একদল পুলিশ নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে জিআর-২২৯/১৪ (বানি:) মামলার পলাতক আসামী সাগর দিঘীর পশ্চিম পাড় এলাকার আহম্মদ মিয়ার ছেলে আফজাল মিয়াকে গ্রেফতার করে। গতকালই তাকে হবিগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে। এদিকে বানিয়াচং থানার একাধিক গ্রেফতারী পরোয়ানার ও এজাহার নামীয় পলাতক আসামী ডাকাত আরব আলীকে সম্প্রতি গ্রেফতার করে কোর্টে প্রেরণ করে পুলিশ। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ধর্মজিত সিং আদালতে ৫দিনের রিমান্ডের আবেদন করলে আদালত তার ১দিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল তাকে জেলা কারাগার থেকে বানিয়াচং থানায় ১দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়। এ ব্যাপারে এসআই ধর্মজিত সিংহ সাংবাদিকদের জানান, তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্য পাওয়া গেছে এগুলো যাচাই বাছাই শেষে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com