বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে পূর্ব শক্রতার জের ধরে বাড়ি-ঘর ভাংচুর, চারা গাছ কর্তন

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ মার্চ, ২০১৫
  • ৫৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের দিঘলবাক ইউনিয়নের রাধাপুর গ্রামে পূর্ব শক্রতার জের ধরে প্রতি পক্ষের লোকেরা এক নিরিহ লোকের বাড়ি-ঘর, সীমানা নির্ধারণের খুটি ও রোপনকৃত ছাড়াগাছ কেটে দিয়েছে। এমনকি বাড়ির মালিককে প্রাণনাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, ওই ইউনিয়নের রাধাপুর গ্রামের মৃত বাতির মিয়ার পুত্র আব্দুর রহিম গংরা রাধাপুর মৌজাধীন ১৬৮ দাগের ভূমিতে তাদের মৌরশী স্বত্ত্ব হিসেবে ৫৬ শতক ভূমিতে পাকা ফিলার, টিন সেট ঘর ও বিভিন্ন প্রজাতির প্রায় ৩শতাধিক ছাড়া গাছ রোপন করেন। গতকাল বৃহস্পতিবার ভোরে পূর্ব শক্রতার জের ধরে ওই গ্রামের সাজ্জাদুর রহমানের পুত্র আঙ্গুর মিয়া ও সিতার মিয়ার নেতৃত্বে ৪০/৫০ জন লোক মিলে ওই রোপনকৃত ছাড়া গাছ, নির্মাণকৃত টিন সেট ঘর ও সীমানা নির্ধারণের খুঁটি তারা ভেঙ্গে পেলে। এ ব্যাপারে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করছে বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com