বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে পাওনা টাকা নিয়ে সংঘর্ষে যুবক নিহত

  • আপডেট টাইম সোমবার, ৯ মার্চ, ২০১৫
  • ৫৯৫ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে উপজেলার বাঘারুক গ্রামে টাকা পাওনা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার বিকেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রবিবার বিকেলে ওই গ্রামের আব্দুর রহিমের ছেলে সজল মিয়া (২৫) ও একই গ্রামের মারফত আলীর ছেলে মিজানুর রহমানের মধ্যে টাকা লেনদেন নিয়ে কথা কাটাকাটি হয়। এনিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত হয় সজল মিয়া। তাকে প্রথমে চুনারুঘাট ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সন্ধা ৭টায় সেখানে সে মারা যায়। রাতেই নিহতের লাশ বাড়িতে নিয়ে আসার পর দাফনের কথা রয়েছে।
এ ব্যাপারে চুনারুঘাট থানার ওসি অমুল্য কুমার চৌধুরী জানান, তিনি বিষয়টি জেনেছেন। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোন মামলা দিতে কেউ আসেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com