বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে মহান স্বাধীনতা দিবস ও বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী পালনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

  • আপডেট টাইম সোমবার, ৯ মার্চ, ২০১৫
  • ৫৬২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস এবং ১৭ মার্চ জাতীর জনক বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে গতকাল রবিবার দুপুরে নবীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এমএ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী, নবীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মোঃ লিয়াকত আলী, প্রাক্তণ চেয়ারম্যান ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রউপ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার নুর উদ্দিন (বীর প্রতিক), আওয়ামীলীগের সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, জাপার সদস্য সচিব মাহমুদ চৌধুরী ও নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এটিএম সালাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষকলীগ নেতা শেখ শাহানুর আলম ছানু, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, প্রাইমারী শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক, আনসার ভিডিপি অফিসার আব্দুর রাজ্জাক প্রমূখ। সভায় মহান স্বাধীনতা দিবস এবং জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করার সিদ্ধান্ত হয়। এছাড়া মহান স্বাধীনতা দিবসে সরকারী, বেসরকারী, স্বায়িত্তশাসিতসহ বিভিন্ন প্রতিষ্টানে যথাযথ ভাবে জাতীয় পতাকা উত্তোলনের জন্য আহ্বান জানানো হয়েছে। এছাড়াও সঠিক মাপে যথাযথভাবে পতাকা উত্তোলনকারী প্রতিষ্টানদেরকে পুরস্কার প্রদান এবং পতাকা উত্তোলন না করা প্রতিষ্টানকে মোবাইল কোর্টের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com