বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না করায় হিমশিম খাচ্ছে অগ্রদূত ফিলিং স্টেশন জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ॥ মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন সভাপতি মাসুদ করিম আখঞ্জি তাপস সাধারণ সম্পাদক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় হুইপ জিকে গউছ ॥ মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সরকারের অঙ্গীকার হবিগঞ্জ প্রেসক্লাবের কার্য-নির্বাহী কমিটির দায়িত্ব গ্রহন ও প্রথম সভা অনুষ্ঠিত মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন সিংগাইর বিলের উপর নির্মিত সেতুর উদ্বোধন ॥ কয়েক যুগ অপেক্ষার অবসান দীর্ঘদিনের দূর্ভোগ লাগব কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন বাহুবলে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার মাধবপুরে হত্যা করে লাশ গুম র‌্যাবের অভিযান ॥ গ্রেফতার ১ বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ

ঐতিহাসিক ৭ ই মার্চ উপলক্ষে জেলা আ.লীগের আলোচনা সভা

  • আপডেট টাইম রবিবার, ৮ মার্চ, ২০১৫
  • ৬৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঐতিহাসিক ৭ ই মার্চ সোহরাওয়ার্দী জাতীয় উদ্যানে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ভাষন দিয়েছিলেন, সেই ভাষনেই দেশের স্বাধীনতা ঘোষনা করা হয়। সেই ভাষনে বঙ্গবন্ধু মুক্তি পাগল বাঙ্গালী জাতীকে যার যা কিছু আছে তাই নিয়ে ঝাপিয়ে পড়ার আহবান জানান। এরই ধারাবাহিকতায় ২৫ মার্চ বঙ্গবন্ধু দেশের স্বাধীনতা ঘোষনা করেন এবং দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে বাংলাদেশ স্বাধীন হয়। তাই দেশের স্বাধীনতা এবং ৭ই মার্চ অঙ্গা-অঙ্গীভাবে জড়িত।
গতকাল সন্ধ্যায় জেলা আওয়ামীলীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ ই মার্চ উপলক্ষে জেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় বক্তার এসব কথা বলেন। জেলা আওয়ামীলীগের সিনিয়র  সহ-সভাপতি অ্যাডভোকেট সিরাজুল হক চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালেহ আহমেদ, অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবুল মনসুর, উপ-প্রচার সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, উপ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, সদস্য অ্যাডভোকেট সুমঙ্গল দাস সুমন, অ্যাডভোকেট সুলতান মাহমুদ, পৌর আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটো, সাধারন সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম, কৃষক লীগ সভাপতি হুমায়ুন কবির রেজা, শ্রমিক লীগের সাধারন সম্পাদক ফরিদ আহমেদ রাজু, শাহজাহান চৌধুরী সেজু, স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি অমল কুমার দাশ পলাশ, জাতীয় পরিষদ সদস্য আব্দুল আওয়াল দুদু, জেলা ছাত্রলীগের সভাপতি ডা. ইশতিয়াক রাজ চৌধুরী, সাধারন সম্পাদক মুকিদুল ইসলাম, জয়নাল আবেদীন রাসেল, জুবায়ের আহমেদ, সাইফুল ইসলাম রুবেল, মুর্শেদ আলী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com